Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেশের বাজারে নুবিয়া ভি-৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

আমজাদ হোসেন

প্রকাশ : শনিবার, ১৪ মার্চ,২০২৬, ০১:০১ পিএম
দেশের বাজারে নুবিয়া ভি-৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি-৮০ সিরিজ উন্মোচন করেছে।

বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি-৮০ ম্যাক্স, নুবিয়া ভি-৮০ প্রো এবং নুবিয়া ভি-৮০ ডিজাইন। ইতোমধ্যে এই তিনটি মডেল গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

আধুনিক প্রযুক্তি, বিশাল মেমোরি এবং আকর্ষণীয় ডিজাইনের চমৎকার মেলবন্ধন রয়েছে এই সিরিজের স্মার্টফোনে। এর মধ্যে নুবিয়া ভি-৮০ ম্যাক্সকে বলা হচ্ছে সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট স্মার্টফোন।

যাদের দৈনন্দিন কাজের চাপ বেশি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাদের প্রথম পছন্দ এখন ভি-৮০ ম্যাক্স।

ফোনটিতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এর শক্তিশালী ব্যাটারি এবং স্মার্ট পারফরম্যান্স ব্যবহারকারীকে দেয় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের স্বাধীনতা।

এর মূল স্লোগান ”সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট” যা এর স্থায়িত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অন্যদিকে নুবিয়া ভি-৮০ প্রো ফটোগ্রাফি এবং উন্নত ডিসপ্লের জন্য বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

১০৮ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরার মাধ্যমে পেশাদার মানের ছবি তোলা এবং ১০০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ইমারসিভ স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা ব্যবহারকারীদের মুগ্ধ করছে।

এই মডেলে রয়েছে ৮+১২ (২০ জিবি) পর্যন্ত বিশাল র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি।

আর নুবিয়া ভি-৮০ ডিজাইন স্টাইল এবং আভিজাত্যের অনন্য প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।

স্লিম বডি এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের এই ফোনটি মূলত ফ্যাশন সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি।

এতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি রম, যা স্টাইলিশ লুকের পাশাপাশি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।

জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মোচনের করার পর থেকে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে তারা।

যা প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণামূলক। বিশেষ করে নুবিয়া ভি-৮০ সিরিজের বিশাল স্টোরেজ এবং হাই-রেজোলিউশন ক্যামেরা গ্রাহকদের দারুণভাবে আকৃষ্ট করেছে জানান চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।

নুবিয়া ভি-৮০ সিরিজের ফোনগুলো এখন সারা দেশের নির্দিষ্ট রিটেইল শপ এবং জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোতে পাওয়া যাচ্ছে।

প্রতিটি ফোনের সাথেই থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)