Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভুয়া অ্যাপের নিয়ন্ত্রণে

স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট,সাবধান হওয়ার অনুরোধ

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ১০:৩১ এ এম
স্মার্টফোন, কয়েক মিনিটেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট,সাবধান হওয়ার অনুরোধ

দেশে নতুন ধরনের সাইবার প্রতারণায় সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। লোভনীয় অফারযুক্ত ভুয়া মোবাইল অ্যাপ ডাউনলোডের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং মুহূর্তের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

মোঙ্গলবার (৫ এপ্রিল) গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট সূএমতে গত এক মাসেই এ ধরনের অন্তত ৩০টি অভিযোগ জমা পড়েছে।

প্রতারকরা সাধারণত একটি এসএমএস বা বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীকে ফাঁদে ফেলে।

এরপর অ্যাপ ইন্সটল করার সঙ্গে সঙ্গেই ফোনের স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় এবং ব্যবহারকারী ডিভাইসের নিয়ন্ত্রণ হারান। এই সুযোগে হ্যাকাররা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অর্থ স্থানান্তর করে নেয়।

ভুক্তভোগীদের একজন জানান, অনলাইনে বিজ্ঞাপন দেখে ‘এনবি’ নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন তিনি।

ইন্সটল করার পরপরই তার ফোন হ্যাং হয়ে যায় এবং পরে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই তার ফোনে একাধিক মেসেজ আসে, যেখানে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে কয়েক লাখ টাকা তুলে নেয়া হয়েছে।

একই কৌশলের শিকার হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সৌম্য কান্তি দাশ। তিনি বলেন, স্কাই ব্যাংকিং অ্যাপে ঢুকে বিষয়টি নিশ্চিত করতে চাইছিলেন তিনি।

কিন্তু ঢোকার ৩০ সেকেন্ডের মধ্যেই ফোন ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় এবং ‘সিস্টেম আপডেটিং’ লেখা দেখায়, ফলে কোনো বাটন চাপতে পারেননি।

কিছুক্ষণ পরই দুটি মেসেজ আসে একটি ‘ওটিপি’ এবং আরেকটি ৩ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার।

তিনি বুঝতে পারেন এটি কোনো সিস্টেম আপডেট নয়, বরং ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের রিমোট কন্ট্রোল নেয়া হয়েছে।

একই ধরনের অভিযোগ তাদের কাছে ৩০টিরও বেশি এসেছে। ডিএমপির সাইবার ইউনিটের জানান হ্যাকিংয়ের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীর মতো করেই হ্যাকাররা টাকা ট্রান্সফার করছে।

তদন্তে দেখা যাচ্ছে, টাকা দেশের বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঘুরে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে, যেগুলোর অনেকই প্রতারক চক্রের নিয়ন্ত্রিত।

কিছু ক্ষেত্রে দেশের বাইরেও, বিশেষ করে চীন থেকে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

সাইবার বিশেষজ্ঞ মুশফিকুর রহমান বলেন, বিভিন্ন ভুয়া অ্যাপ ছড়িয়ে আছে।

তাই শুধুমাত্র অফিসিয়াল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত নয়।

বিশেষ করে ফ্রি অ্যাপ বা ফ্রি গেম ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে, যেসব ডিভাইসে ব্যাংকিং বা আর্থিক অ্যাপ ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, যেকোনো অপরিচিত লিংক বা লোভনীয় অফারে যাচাই ছাড়া ক্লিক করা উচিত নয়। সূএ: বাংলাদেশ প্রতিদিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)