Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৯:১২ পিএম
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো রদবদল হচ্ছে না।

তবে নতুন করে আরও দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আলোচনায় আরও কয়েকজনের নাম থাকলেও এ দফায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অথবা নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আগে তাঁদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর আগামী ২২ আগস্ট দুই মন্ত্রিসদস্য তাঁর কাছ থেকে শপথ নেবেন বলে জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সে হিসেবে ২১ আগস্ট শুক্রবার অথবা ২২ আগস্ট রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হতে পারে। এ লক্ষ্যে বঙ্গভবনে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার সিদ্ধান্তকে পাহাড়ি এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন তাঁরা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রিসদস্য হিসেবে শপথ নেন।

তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন।

ফলে প্রায় দুই মাস ধরে মন্ত্রণালয়টিতে নতুন মন্ত্রী নিয়োগের বিষয়টি আলোচনায় ছিল।

বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য গণমাধ্যমকে বলেন, ‘দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে।

তাদের নাম ও মন্ত্রণালয় চূড়ান্ত করা আছে। আগামী ২০ আগস্ট ঘোষণা করা হবে। তারা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।’

তবে এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।’

সংসদ সদস্য সাচিং প্রু জেরীও বলেন, ‘মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।’

বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে। তবে অনুষ্ঠানটি ঠিক কোন দিন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম বলেন, ‘রাষ্ট্রপতির শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি নেওয়া আছে।

২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটের পর কোন দিন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে।’

রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাত বলেন, ‘নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি চলছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)