Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিলেট হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা

সাংবাদিকদের গাড়ি ভাঙচুর,আহত সারজিস-পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৮:২১ পিএম
সাংবাদিকদের গাড়ি ভাঙচুর,আহত সারজিস-পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দলটির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের পদযাত্রায় ও গাড়িবহরে হামলা চালিয়েছে।

এ ঘটনায় কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের পাশাপাশি এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে অনুষ্ঠিত জুলাই পদযাত্রার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

এতে সাংবাদিক এবং এনসিপির নেতাকর্মীদের কয়েকজন আহত হন। তিনি বলেন, ‘এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন।

এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতর ঢুকিয়ে ন্যাক্করজনক এই কাণ্ড ঘটিয়েছে।

কেবল মাইক্রোবাস ভেঙেই ক্ষান্ত হয়নি তারা; মোবাইল এবং ক্যামেরাও নিয়ে গেছে।

গাড়ি ভাংচুরের একটা ভিডিও আমাদের কাছে এসেছে।’ এনসিপির দাবি, হামলার সময় তাদের মিডিয়া টিমের ব্যবহৃত মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

একই সঙ্গে সেখানে থাকা মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

তাদের ভাষ্য, গাড়ি ভাঙচুরের ঘটনার একটি ভিডিওও তাদের কাছে রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)