Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

ঝালকাঠি আওয়ামী লীগের নেত্রী শারমিন সুমির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক ঝালকাঠি

প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর,২০২৫, ০৯:৫৪ এ এম
ঝালকাঠি আওয়ামী লীগের নেত্রী শারমিন সুমির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাকে বরিশালে তার নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার, ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোড এলাকার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, "৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাসার ভেতরে ঢুকে কেকাকে খাটের ওপর নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখি।

পরে এক নারী পুলিশ সদস্য তার মরদেহ পরীক্ষা করে দেখতে পান শরীরের একটি অংশে রক্ত জমাট বেঁধে রয়েছে।" এদিকে কেকার মেয়ে দিতান জানিয়েছেন, বিকেল থেকেই মায়ের কোনো সাড়া না পেয়ে রাতে তিনি ঘরের দরজা খুলে ঢোকেন এবং খাটে পড়ে থাকা মায়ের নিথর দেহ দেখতে পান। তিনি বলেন, "আমি সঙ্গে সঙ্গে বাবাকে জানাই।"

দিতান আরও বলেন, "মা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আগে তার হার্টে রিং বসানো হয়েছিল।" জানা গেছে, শারমিন মৌসুমি কেকা জুলাই ও আগস্ট মাসে দায়ের হওয়া তিনটি মামলার আসামি ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)