ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ

প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ১২:৩০ পিএম
বাবার খনন করা খাল ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন...প্রধানমন্ত্রী

পিতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এক খালের প্রাণ ফেরাতে দীর্ঘ প্রায় অর্ধশতক পর ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে যে ‘ধরার খাল’ (বৈলর খাল) খনন করেছিলেন, ৪৭ বছর পর আজ শনিবার (২৩ মে) সেই খালেরই পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তার সুযোগ্য পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর গ্রামের ঐতিহ্যবাহী ধরার খাল পুনঃখনন কাজের ফলক উন্মোচন করবেন সরকারপ্রধান।

এই সফরের অংশ হিসেবে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালারও শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

তৃণমূলের তথ্য অনুযায়ী, ১৯৭৬-৭৭ সালের দিকে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সারা দেশে যে যুগান্তকারী স্বনির্ভর খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ত্রিশালের এই খালটি ছিল তারই একটি অনন্য নিদর্শন।

পরবর্তী সময়ে ১৯৭৯ সালে এক ব্যক্তিগত সফরে ত্রিশালে এসে তিনি এই খালের খনন কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে দরিরামপুর ধরার খাল খনন করেছিলেন।

জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ৪৭ বছর পর তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই খাল পুনঃখননের উদ্বোধন করতে যাচ্ছেন।’

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন জানান, পিতার হাতে শুরু হওয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

এরপর নজরুল একাডেমির ডাকবাংলোয় কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টায় জাতীয় কবির জন্মজয়ন্তীর ত্রিদিবসীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।

সেখানে প্রধান অতিথির ভাষণ প্রদান শেষে অডিটোরিয়ামে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)