Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজীপুরে ডিবি অভিযানের পরদিনই ছাত্রদল নেতা নাঈম শিকদার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৩:১২ পিএম
গাজীপুরে ডিবি অভিযানের পরদিনই ছাত্রদল নেতা নাঈম শিকদার বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাঈম শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গাজীপুর জেলা শাখা।

সোমবার (২৮ জুলাই) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাঈম শিকদারকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী নাঈম শিকদারকে বহিষ্কার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম শিকদারের অফিস থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর মেট্রোপলিটন থানার একটি মামলায় আটক করে।

ওই ঘটনার পরদিনই ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)