ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদ্রিদে স্পেন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

এস,এম আসলাম,মাদ্রিদ,স্পেন থেকে:

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১২:৩০ পিএম
মাদ্রিদে স্পেন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  ২০২৬ পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে '৭ই নভেম্বর' জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি পাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে গত ১০ ই নভেম্বর মঙ্গলবার রাতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ভাই পারিবারিক কারণে অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো: হেমায়েত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা যৌথভাবে উপস্থাপনা করেন।

স্পেন বি,এন,পি'র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বি,এন,পি'র সাবেক সদস্যসচিব মাহবুবুর রহমান ঝন্টু।

স্পেন বিএনপি নেতাদের মধ্যে এ সময় বক্তব্য রাখেন,আব্দুল মোতালেব বাবুল, ইউনুস আলী, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, শুক্কুর আলী, এস,এম আসলাম, দীন মোহাম্মদ, আজিজুল বেপারী।এবং ইংল্যান্ড প্রবাসী,স্পেন বি,এন,পি'র সাবেক সহ সাধারণ সম্পাদক তালাত মাহমুদ উজ্জ্বল।

এছাড়া আরো বক্তব্য রাখেন যুবদল নেতা শাহ আলম ও মেহেদী হাসান রুদ্র। সভায় (জাসাস) স্পেন শাখার সভাপতি বিপ্লব খান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন জাতীর ক্রান্তিলগ্নে সিপাহী জনতা মিলে মিসে সেদিন জিয়াউর রহমানকে মুক্ত না করলে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের ষড়যন্ত্রে বাংলাদেশ হয়ত আজ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেতে পারতো।

সেদিন জিয়াউর রহমানের অসীম সাহসী ভূমিকায় বাংলাদেশের সামরিক বাহিনী দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করে দেশ গঠনে এগিয়ে এসেছিলেন।

সেদিন বাংলাদেশ পেয়েছিলো জিয়াউর রহমানের মতো সত্যিকারের একজন দেশ প্রেমিক নেতা ও পরে প্রেসিডেন্ট।

তাই বাংলাদেশের ইতিহাসের সাথে জিয়াউর রহমান চীর অম্লান হয়ে আছে এবং থাকবে।

এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায়,যুব দল,জাসাস,সেচ্ছা সেবকদল সহ সকল নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে বর্তমান প্রধান মন্ত্রী তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জোড় দার আহবান জানান।

দক্ষতার সহিত দেশ পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন কর মেতারা বলেন,স্পেন বি,এন,পি সব সময়ের মতো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।সব শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)