Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ড্রোনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে হবে

নারায়ণগঞ্জ ভূমি জরিপ,বিডিএস জরিপ সংক্রান্ত অবহিত করন আলোচনায়...ডিসি রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:২৪ পিএম
নারায়ণগঞ্জ ভূমি জরিপ,বিডিএস জরিপ সংক্রান্ত অবহিত করন আলোচনায়...ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) অবহিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৮ জুন সকালে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, বিশেষ অতিথি  ছিলেন, সেটেলমেন্ট অফিস ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মোঃ জাকির হোসেন।

এছাড়াও উক্ত সভায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জরিপের কাজে নিয়োজিত সার্ভেয়ার সহ প্রত্যেক ভূমি কর্মকর্তা ও তাদের সহকারীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে ভূমির পরিমাণ নির্ভূল ও সঠিকভাবে জরিপ করতে হবে।

দেশব্যাপী চলমান এই ডিজিটাল জরিপে ইতিমধ্যেই ধামরাই ও কুষ্টিয়া জেলার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ সম্পন্ন হয়েছে।

ঠিক একই ভাবে নারায়ণগঞ্জ জেলায়ও ডিজিটাল পদ্ধতিতে সঠিক ও নির্ভূলভাবে ভূমি জরিপ সম্পন্ন করা হবে।

জেলা প্রশাসক বিডিএস জরিপ কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীদের এয়ারক্রাফট পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ এবং এই সংক্রান্ত সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা বিডিএস জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন সহ ভূমি সংক্রান্ত বিরোধ হ্রাস এবং নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে হয়রানি মুক্ত স্বচ্ছ সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)