Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফরিদপুরে সংবাদ প্রকাশের পর সালথায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর :

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৩:০৭ পিএম
ফরিদপুরে সংবাদ প্রকাশের পর সালথায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের সালথায় প্রায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস করেছে সালথা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৪০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা মৎস্য অফিসার তরুণ বসু।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন নদী ও বিলে (মোবাইল কোর্ট) পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় লক্ষাধিক টাকার নিষিদ্ধ ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চায়না দুয়ারি জাল দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি, এসব নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার সকলের সহযোগীতা নিয়ে সামনের দিনগুলোতে এই অভিযান আরও জোরালো হবে।

পাশাপাশি সবাই যদি সতর্ক হই তাহলে রক্ষা পাবে মৎস ও জলজ সম্পদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)