Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামালপুর সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক জামালপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ,২০২৬, ০৫:২৫ এ এম
জামালপুর সরিষাবাড়ীতে ৬৬ বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ

জামালপুর সরিষাবাড়ী উপজেলায় সাকলায়েন মিয়া নামের এক ব্যবসায়ীর ভাড়া ঘর থেকে ৬৬ বস্তা সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চাল কেনাবেচা করে আসছিলেন সাকলায়েন মিয়া।

ঈদ উপলক্ষ্যে সরকারিভাবে সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে যে চাল বিতরণ করা হয়, তা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে ওই ব্যবসায়ী মজুত করে রাখেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল এবং খাদ্য অধিদপ্তরের সিলসম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যান।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে মজুত করার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত চাল সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)