ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ কার্যালয়ে ‘পাবলিক টয়লেটের’ ব্যানার লাগানো কেন কেন্দ্র করে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক জামালপুর

প্রকাশ : রবিবার, ২২ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৪৭ পিএম
আওয়ামী লীগ কার্যালয়ে ‘পাবলিক টয়লেটের’ ব্যানার লাগানো কেন কেন্দ্র করে উত্তেজনা

জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

শনিবার ২১ শে ফেব্রুয়ারি স্থানীয় একটি সংগঠন ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে।

বিকেলেই সংগঠনটির নেতারা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করে এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয় খোলার প্রতিবাদ জানান।

তারা আওয়ামী লীগের নামযুক্ত সাইনবোর্ডটি সরিয়ে সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান এবং পরে কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করেন।

জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া শহিদুল ইসলাম সানী বলেন, "আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনও নেতা বা কর্মী দলীয় কার্যালয় খোলার দুঃসাহস দেখালে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।"

এর আগে ২১ ফেব্রুয়ারি সকালেই বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

এরপর বিকেলেই জুলাই ঐক্য বকশীগঞ্জের নেতারা সেই সাইনবোর্ড নামিয়ে প্রতিবাদ জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)