ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ফেরদৌস, শাওন, মাহি, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

মহসিন শামিম

প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ০৫:০২ পিএম
ফেরদৌস, শাওন, মাহি, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেতা আসাদুজ্জামান নূর, সাংবাদিক আনিস আলমগীর ও উপস্থাপিকা সোমা ইসলামসহ দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগপত্র জমা দেন অভিযোগপত্র গ্রহণের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনায় অভিযুক্তরা বিভিন্নভাবে উসকানি, সমর্থন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছেন।

এছাড়া গণঅভ্যুত্থানের পরও তারা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কটাক্ষ, উসকানিমূলক বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চললেও অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং বিভিন্নভাবে উসকানি দিয়েছেন।

তিনি এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শামীম আরা নিপা, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, অজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিশপট্টা, শান্তা ফারজানা, সোমা ইসলাম এবং আনিস আলমগীর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)