আ জা ডেক্স
বাংলা চলচ্চিত্রে আর কোন দিন দিলীপ বিশ্বাস আসবে না। তিনি এসেছিলেন জয় করেছেন এবং চলেও গেছেন..? দিলীপ বিশ্বাস তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেছিলেন একজন নায়ক হিসেবে।
তারপর হয়েছিলেন একজন অভিনেতা পাশাপাশি বিখ্যাত পরিচালক জহির রায়হান, মোস্তফা মেহমুদ এবং বাবুল চৌধুরীর সঙ্গে সহকারী পরিচালক এবং প্রধান সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন।
তারপর তিনি নিজে " সমাধী " ছবিটি পরিচালনার মধ্য দিয়ে পূর্নাঙ্গ চলচ্চিত্র পরিচালক হন।
এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে কারন ছবিটি ১৯৭৬ সালে মুক্তি পাবার পর এতো টাই সুপারহিট হয় যে, তা ভাষায় প্রকাশ করার মতো নড।
তারপর তিনি একে একে নির্মান করেন কালজয়ী কিছু ছবি তার পরিচালনার সকল ছবির তালিকা প্রকাশ করলাম -: ১. সমাধী - ১৯৭৬ ২. আসামী - ১৯৭৭ ৩. জিঞ্জির - ১৯৭৭ ৪. বন্ধু - ১৯৭৮ ৫. অনুরোধ - ১৯৭৯ ৬. আনারকলি - ১৯৮০ ৭. দাবী - ১৯৮১ ৮. অংশিদার - ১৯৮১ ৯. অপমান - ১৯৮৩ ১০. অস্বীকার - ১৯৮৫ ১১. অপেক্ষা - ১৯৮৭ ১২. অকৃতজ্ঞ - ১৯৯১ ১৩. অজান্তে - ১৯৯৬ ১৪. মায়ের মর্যাদা - ২০০৫ আবার কলকাতায় যে সব ছবি নির্মান করেন -: ১৫. আমার মা - ১৯৯৮ ১৬. আমাদের সংসার - ২০০০ ১৭. অকৃতজ্ঞ - ২০০৩ বিখ্যাত এই পরিচালক ২০০৬ সালের ১২ই জুলাই আজকের এই দিনে মারা যান - দিলীপ বিশ্বাস এর মতো লিজেল্ট ধারী পরিচালক আর চলচ্চিত্রে আসবে না। লেখক : রবিউল ইসলাম রাজ চলচ্চিত্র পরিচালক।