Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের ইমাম,খতিব ও মসজিদ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান...ইসলামিক ফাউন্ডেশন মেসি-এমবাপ্পের সামনে ফন্টেইনের রেকর্ড জাতীয় সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসির জরুরি টিম কাজ করছে প্রান্তিক পর্যায়ে খামারিদের সুরক্ষায় ডিজিটাল ডাটাবেজ চায় বিপিআইএ ফটিকছড়ি উত্তর’উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ,তিন দাবি জানিয়েছে সচেতন নাগরিক পরিষদ দুপুরে প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, জানা যাবে যেভাবে অভিনেতা, কন্ঠশিল্পী, চিত্রপরিচালক, প্রযোজক দিলীপ বিশ্বাসের মৃত্যু বাষিকী আজ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে শোক প্রকাশ...ছাত্রশিবির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিশ্বজুড়ে আলোচনায়

কোটি টাকা খরচ টেইলর সুইফটের বিয়ে ঘিরে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৩:৩০ এ এম
কোটি টাকা খরচ টেইলর সুইফটের বিয়ে ঘিরে

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা চলছে।

এবার প্রকাশ্যে এসেছে অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার খরচের তথ্য।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনার খরচ বাবদ টেইলর সুইফট ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারেরও বেশি পরিশোধ করেছেন।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার ১০ জুলাই  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র মামদানিকে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, টেইলর সুইফট আগেই পারমিট এবং অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন।

মেয়র বলেন, অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট সেবার ব্যয় মিলিয়ে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের বেশি খরচ হয়েছে।

চলতি মাসে নিউইয়র্কের ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠানে শত শত তারকার উপস্থিতি ছিল।

অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

যদিও বিয়ের মোট ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি, তবে ফোর্বস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো আয়োজনের ব্যয় ২ কোটি মার্কিন ডলারেরও বেশি হতে পারে।

একই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিয়ের আগে টেইলর সুইফট ও ট্রাভিস কেলস বিভিন্ন দাতব্য সংস্থায় প্রায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)