আদ দ্বীন আহমেদ তানাফ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
ক্লাবের সব সদস্যের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেসক্লাবে আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।
নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেনকে সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেনকে কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছানকে সিনিয়র সহসভাপতি, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ ও সাবেক এশিয়ান টিভির মো. ফারুক হোসেনকে সহসভাপতি এবং প্রাইম টিভির মনিরুল ইসলামকে সহসভাপতি করা হয়েছে।
দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমানকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না এবং দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশকে।
এ ছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনুকে সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিনকে অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগকে সমাজকল্যাণ সম্পাদক,
আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়াকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিমকে সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়াকে মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আজিজ এবং টুরিজম টিভির খালেদ বিন ফিরুজকে নবগঠিত কমিটির সদস্যরা।
সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
সিদ্দিরগঞ্জে থানার কর্মরত মূলধারা সাংবাদিকদের মান উন্নয়নের লক্ষ্যে আগামীতে কাজ করে যাবে এই নবগঠিত কমিটি।