ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ০১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ইরান উত্তেজনায় বিশ্বজুড়ে চাপ ১০ হাজার সেনা পাঠাতে ভাবছেন ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠক আজ ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নতুন বাস্তবতা অর্থপাচার ও প্রতারণার অভিযোগে গাইবান্ধার মন্দির সভাপতি হরিদাস গ্রেফতার মেসিকে ‘ঘুম পাড়াবে’ ইংল্যান্ড, ব্রিটিশ তারকা জো কোলের হুংকার মডেল মসজিদেও হরিলুট:১৩ কোটির খরচ ২১ কোটি উল্লেখ,তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষায়...ছাত্রশিবি রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৩ হাজার কোটি টাকা কম ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করেছন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১১:৫০ এ এম
আজ সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সফরটি ঘিরে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন বা জনসভার পরিকল্পনা নেই। বর্ষাকালীন আবহাওয়ার কথা বিবেচনায় রেখে শুধুমাত্র একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বরিশালে পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে একই দিন ঢাকায় ফিরে যাবেন।

বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী সফরকে ঘিরে অপ্রয়োজনীয় ব্যয় চান না।

তাই তোরণ নির্মাণ বা জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী মনে করেন, কোথাও সফরে গেলে শত শত গেট বা তোরণ নির্মাণে যে অর্থ ব্যয় হয়, সেটি অপচয়। তাই এ ধরনের আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বরিশাল জেলায় জাতীয় সংসদের ছয়টি আসনেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সফরকে ঘিরে উৎসাহ দেখা গেছে।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, সাংগঠনিক সভায় বরিশালের উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

এর মধ্যে বরিশাল সড়ককে ছয় লেনে উন্নীত করা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশালে সরবরাহের বিষয়গুলো গুরুত্ব পাবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, প্রধানমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমিতে উত্তর ও দক্ষিণ মহানগর এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।

অন্যদিকে সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কীর্তনখোলা নদীতীরের বধ্যভূমি খালপাড় এলাকায় একটি গাছের চারা রোপণ করবেন।

একই সময়ে সেখানে প্রায় ৫০০ গাছের চারা রোপণের কর্মসূচি পালন করা হবে। বাকি চারাগুলো বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রোপণ করবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)