Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাঝরাতে উত্তাল ক্যাম্পাস, মুহুর্মুহু স্লোগানের পর উপাচার্য ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম :

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৫২ এ এম
মাঝরাতে উত্তাল ক্যাম্পাস, মুহুর্মুহু স্লোগানের পর উপাচার্য ভবনে তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবিতে ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভের একপর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

নতুন উপাচার্য নিয়োগের খবরের পর বিক্ষোভ:

সোমবার রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় সরকার।

নতুন উপাচার্য নিয়োগের এই খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে রাতেই তারা বিক্ষোভ কর্মসূচিতে নামেন।

রাত সাড়ে ১০টায় মিছিল, যোগ দেন ছাত্রীরাও:

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী, রাত ৮টার মধ্যেই ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ করে দেওয়া হয়।

তবে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন।

শিক্ষার্থীদের মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে একাডেমিক ভবন, ছাত্রী হল এবং শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উপাচার্যের বাসভবনে তালা রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে ফিরে এসে শেষ হয়।

এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

সেখানে তারা বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)