Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৩৯ পিএম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে শোকজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

এর অংশ হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সাজ্জাদ হোসাইনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে।

এ অবস্থায় তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে হবে।

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর ফেসবুকে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন।

সেখানে তিনি লিখেছেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে।

আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।” এই পোস্ট প্রকাশের পরই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, “সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে।

পোস্ট ঘিরে শোকজ করা হলে আমি নিয়ম অনুযায়ী সাংগঠনিক ফোরামে যথাযথ জবাব দেব।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।

মূলত বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন। এদিকে গত সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কয়েক দফায় বেড়েছে।

সর্বশেষ গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন মূল্য নির্ধারণ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নতুন নির্ধারিত দরে বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)