Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গভীর রাতে মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ

প্রকাশ : সোমবার, ১ ডিসেম্বর,২০২৫, ০৮:২৬ পিএম
গভীর রাতে মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকার জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনার সময় স্মৃতিস্তম্ভটির একটি অংশ পুড়ে কালো হয়ে যায়।

পরদিন বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত করা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে।

ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আগুন লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)