Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কক্সবাজারে নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০১:০২ এ এম
কক্সবাজারে নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী

কক্সবাজার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রশাসনিকভাবে আত্মপ্রকাশ করল দেশের নতুন ‘মাতামুহুরী’ উপজেলা।

চকরিয়ার উপকূলভাগের ৭টি ইউনিয়নকে ভেঙে গঠিত এই নতুন প্রশাসনিক উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাথে নিয়ে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক চূড়ান্ত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকার বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পূর্ব বড়ভেওলা এবং সাহারবিল—এই সাতটি ইউনিয়নকে যুক্ত করে ‘মাতামুহুরী’ নামের নতুন এই উপজেলার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

নতুন উপজেলা গঠনের এই ঐতিহাসিক ক্ষণে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বাসিন্দা এবং উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরই অংশ হিসেবে মাতামুহুরী উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের ফলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং নাগরিক সুবিধা বাড়বে।"

একই অনুভূতি প্রকাশ করে পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ মন্তব্য করেন, "মাতামুহুরী উপজেলা যাত্রার মাধ্যমে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।"

সরকারপ্রধান ও স্থানীয় জনপ্রতিনিধির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, "নতুন মাতামুহুরী উপজেলা পেয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের স্বপ্ন পূরন হয়েছে।

জনগণের নাগরিক সুবিধার পথ সুপ্রসন্ন করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি মাতামুহুরীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।"

ভিত্তিপ্রস্তর স্থাপনের এই গৌরবময় অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. আ. মান্নান এবং পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ইউএনও শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)