ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের

যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন

আ জা ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০২:৪৯ পিএম
যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এসআরবি-১-এর একটি দল।

সেখান থেকেই সাঈদ খোকনকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে প্রথমে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পরে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলা এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।

দুদকের মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা:

২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং তাদের একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

এসআরবির অভিযানে যেভাবে গ্রেফতার:

এসআরবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বারিধারার একটি বাসা থেকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাঈদ খোকনের অবস্থান সম্পর্কে গতকাল রাতে গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযান শুরু করে এসআরবি-১-এর একটি বিশেষ দল।

অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)