Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল ফিফা বিশ্বকাপের ২০৩০ কাউন্টডাউন শুরু,জানা গেল আয়োজকদের ভেন্যু বিশ্বকাপ জিতে দ্বিতীয় বার ইতিহাস গড়ল স্পেন,একাধিক বিশ্ব রেকর্ড ইউনিসেফের বিশ্লেষণ বাংলাদেশের আরও ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১০ গোলের ম্যাচ হারিয়ে তৃতীয় ইংল্যান্ড আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন...ইমরান হোসেন ব্যাপারী মানিকগঞ্জে “একটি শিশু, একটি গাছ” কর্মসূচির উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভেটেরানস বাংলাদেশ-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভা

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৪:১৮ পিএম
ভেটেরানস বাংলাদেশ-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভা

দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশের সামরিক ও বেসামরিক বিভিন্ন সেবাখাতে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অভিজ্ঞতা, শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমকে জাতীয় উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং মানবিক সেবায় কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে “ভেটেরানস বাংলাদেশ”।

একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে শুক্রবার (১৭ জুলাই ২০২৬ইং) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

সম্পুর্ণ নতুন রুপে এক মিলনমেলায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদুত, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জামিল ডি আহসান, বিপি (অব) ।

ভেটেরানস বাংলাদেশ এর ‘দেশ গঠনে ভেটেরানদের ভূমিকা’- শীর্ষক বিশেষ আলোচনা সভায় সম্মানিত আহ্বায়ক মেজর আমীন আহমেদে আফসারী (অব) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব.) আ ক ম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেজর (অব.) আব্দুর রাজ্জাক, মেজর (অব.) সিকদার, মেজর (অব.) ইউসুফ প্রমুখ। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেজর আমীন আহমেদে আফসারী (অব) সংগঠনের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

“ভেটেরানস বাংলাদেশ” মিডিয়া সাব কমিটির সভাপতি মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অব.) শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য একটি ঐক্যবদ্ধ, সম্মানিত, স্বনির্ভর ও কল্যাণমুখী ভেটেরান সমাজ প্রতিষ্ঠা করা, যারা জাতীয় উন্নয়ন, দেশ গঠন ও মানবকল্যাণে ইতিবাচক অবদান রাখবে।

সংগঠনটির নেতারা জানান, ভেটেরানদের মর্যাদা রক্ষা, জীবনমান উন্নয়ন এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভেটেরান কমিউনিটি গড়ে তোলা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অবসরপ্রাপ্ত ভেটেরানদের পারস্পরিক ঐক্য জোরদার করা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং দেশের মানুষের সেবায় তাদের জ্ঞান ও নেতৃত্বের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই মিলনমেলায় অংশ নেন বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের ভেটেরান সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)