Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৬:২৪ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইন লক্ষ্য করা গেছে।

বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেদনটি লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। ঢাকাগামী যাত্রী মিজান দেওয়ান বলেন, জরুরি কাজে বের হয়ে ছিলাম।

বালুয়াকান্দি পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে অফিসে পৌঁছাতে পারিনি।

ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক নুরুজ্জামান বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, তবু খুব বেশি স্বস্তি মেলেনি।

গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে। ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়ে গেছে।

হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)