Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
চট্টগ্রাম কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ

দগ্ধ ৬ নাবিক, তিনজনের শরীর শতভাগ পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৫:৫৯ এ এম
দগ্ধ ৬ নাবিক, তিনজনের শরীর শতভাগ পুড়ে গেছে

চট্টগ্রাম কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয় নাবিক দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে তিনজনের শরীর ও শ্বাসনালি শতভাগ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাটের সাম্পানঘাট এলাকায় নোঙর করা এফভি দেশ নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

সদরঘাট নৌ থানা সূত্র জানায়, সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন কক্ষে আকস্মিক বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ট্রলারে থাকা নাবিকরা দগ্ধ হন।

দগ্ধরা হলেন ট্রলারের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০)।

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হলে একজন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যান।

পরে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. লিটন কুমার পালিত জানান, প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক রুবেল ও শাহ আলমের শরীর এবং শ্বাসনালি শতভাগ পুড়ে গেছে।

তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আহত অপর তিন নাবিক—নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদের শরীরের ২ থেকে ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)