Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনসিপির আরও ১৩ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি,২০২৬, ০৭:০৩ পিএম
এনসিপির আরও ১৩ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদসহ ১৩ জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার সময় হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল।

তিনি জানান, পদত্যাগের বিষয়টি তিনি শুনেছেন এবং সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন—হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)