Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই ● সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা ● মানুষ নিরাপদে ঘুমাতে না পারলে সরকারের দরকার নেই’ ● বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় উভয় পক্ষ ● ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার... প্রতিমন্ত্রী ● বিক্ষোভ, কঠোর অবস্হানের ঘোষণা দিলেন....মোফাজ্জল হোসেন ভূইয়া
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সন্ত্রাস বিরোধী অভিযানে

নারায়ণগঞ্জ বন্দরে ছাত্র ও যুবলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৪:০০ পিএম
নারায়ণগঞ্জ বন্দরে ছাত্র ও যুবলীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সংগঠক মো. উজ্জ্বল হোসেন (৩২), জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), যুবলীগের সদস্য মেজবাহ উদ্দিন (৪০), মো. টিপন (৪৬), আব্দুর রব (৫৬) ও মনির হোসেন (৫৫)।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড, ষড়যন্ত্র এবং মিছিল-স্লোগানের উদ্দেশ্যে জড়ো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও গোপন তদন্তে পুলিশ জানতে পারে, মামলার আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য-সমর্থক।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সংগঠনকে পুনরায় সক্রিয় করা, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের অভিযোগ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)