Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১১:৫৫ পিএম
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি অনুদান পেতে বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে।

আহত ও নিহতদের স্বজনদের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে ফরম জমা দিতে হবে।

এরপর নিয়ম অনুযায়ী তারা সরকারি অনুদান পাবেন। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, সকালে মহাসড়ক ফাঁকা থাকায় অনেক চালকের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানো ও প্রতিযোগিতার প্রবণতা তৈরি হয়।

এটি নিয়ন্ত্রণে আনা হবে। ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।

ওসমানীনগর ও তাজপুর সড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, এসব দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

একই সঙ্গে চালকদের বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সিলেট-শেরপুর সড়কের অংশে ঘনঘন দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

বৃষ্টিসহ নানা কারণে প্রকল্পের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের বিষয়ে আগ্রহী ছিলেন।

এলাকার সংসদ সদস্য ও মন্ত্রীরাও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুত সংস্কারের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)