ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ ● বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ● বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়ালেন সাতক্ষীরার কৃতি সন্তান প্রজ্ঞা পারমিতা ● জামায়াত সহ ১১ দলের জোটের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, তবে গোপালগঞ্জে পথসভা করবেনা ● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....?

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:৪৯ পিএম
কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....?

রাশিয়ায় নিউমোনিক প্লেগের সম্ভাব্য সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে দেশটিকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ বিষয়ে এখনো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

সাইবেরিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত মারিয়া শিপিলোভা নামের এক গবেষণাগারকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্ভাব্য প্লেগ ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার পর তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও, নিউমোনিক প্লেগেই তার মৃত্যু হয়েছে—এমন কোনো সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই অঞ্চলের পাঁচটি হাসপাতাল এবং সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মৃত্যুর কারণ নিয়ে এখনো নিশ্চিত নয় রাশিয়া:

রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শিপিলোভা ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়ায়’ মারা গেছেন।

প্রাথমিক পরীক্ষায় তার কর্মস্থলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জীবাণুর উপস্থিতিও পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় এখন পর্যন্ত নতুন করে কোনো অসুস্থতা কিংবা মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

ফলে নিউমোনিক প্লেগের সংক্রমণ ঘটেছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রুশ কর্তৃপক্ষ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মাত্র বিষয়টি সম্পর্কে জানতে পেরেছে এবং রাশিয়াকে যতটা সম্ভব সহায়তা করবে।

তার মন্তব্য, আগে রোগটি নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হলেও বর্তমানে বিভিন্ন অণুজীব ও জীবাণু আরও শক্তিশালী হয়ে উঠেছে।

তবে চিকিৎসকদের মতে, নিউমোনিক প্লেগের সংক্রমণ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা গেলে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে এর চিকিৎসা করা সম্ভব।

পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ:

সম্ভাব্য সংক্রমণের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নজরে রেখেছে।

মার্কিন সরকারের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এবং পররাষ্ট্র দপ্তরের পাশাপাশি ইউরোপীয় কমিশনও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে পুতিনের সঙ্গে তার এখনো কোনো কথা হয়নি।

তবে প্রয়োজন হলে রাশিয়াকে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে তিনি স্পষ্ট করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)