ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ,ভাঙচুর ও সড়ক অবরোধ

হায়দার আলী, গোপালগঞ্জ

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৪২ পিএম
শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ,ভাঙচুর ও সড়ক অবরোধ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।

পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করেন। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগ আহূত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার এ বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার ১৫ নভেম্বর সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে আসেন নেতাকর্মীরা।

মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে একত্র হয়। সেখানে সবাই একাত্মতা প্রকাশ করেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব মিছিলকে কেন্দ্র করে পুরো শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম হাতে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ে যান।

সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন তারা। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্সে ভাঙচুর চালান।

একই সময় গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে নির্মিত নামফলকও ভেঙে ফেলেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একই সময়ে প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন।

সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

অন্যদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশকে অবস্থান করতে দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি।

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন।

সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)