ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বিজয়নগর মিষ্টি দোকান ও নিত্যপণ্যের বাজারে ৩২ হাজার টাকা জরিমান ● ফরিদপুরে সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ● নড়াইলে অজয় কুন্ডু'র নেতৃত্বে সফল অভিযান তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার ● সিলেট গোলাপগঞ্জ কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা ● শাপলা চত্বর হত্যাকাণ্ড হাসিনা-বেনজীর ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ● জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে....সামান্তা শারমিন ● জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে....সামান্তা শারমিন ● আওয়ামীলীগের কাছে তথ্য পাচারের অভিযোগ চট্রগ্রামের এসপি জাহাঙ্গীরে বিরুদ্ধে তদন্ত ● গাজী নজরুলের সংসদীয় পদ বিলুপ্তি ও উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শ্যামনগরে ● রাজনৈতিক প্রভাব কাটিয়ে খাস কালেকশন ইজারা সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেট গোলাপগঞ্জ কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৪:০১ পিএম
সিলেট গোলাপগঞ্জ কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ কৈলাশটিলা গ্যাসকূপ অধিগ্রহণকৃত ভূমি মালিকদের নিয়ে মতবিনিময় সভা গোলাপগঞ্জে কৈলাশটিলা ৯ নম্বর গ্যাসকূপ খনন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ভূমি মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, নামজারী, ভূমির মূল্য পাওনা পরিশোধ, জমির রেকর্ড, খাজনা পরিশোধ সংক্রান্ত জটিলতা ও প্রকল্পের কাজ নিয়ে আলোচনা করা হয়।

বিষয়টি নিরসনে ভূমির মালিকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের জিএম (অপারেশন) একেএম আলমগীর আজাদ, জিএম (প্রশাসন) তারেক আহমদ,

প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মুশতাক আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছবেদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের সেলিম, পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহি,

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি রেহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (আনসারী)

সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান, সাবেক পৌর কাউন্সিল নুরুল আম্বিয়া চৌধুরী জামিল ও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক সুলেমান হোসেন, ক্রাইম তালাশ টিভির সম্পাদক খালেদ আহমদ, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মজির আহমদ ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)