ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্বৈরাচার বিরোধী আন্দোলনে

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ১১:০৯ এ এম
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেগুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন।

তার আত্মত্যাগের মধ্য দিয়ে জোরদার হয় নব্বইয়ের গণআন্দোলন। পতন ঘটে এরশাদ সরকারের।

একই সঙ্গে তার এই আত্মত্যাগের অনুপ্রেরণায় উৎস হয়ে আছে পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামেও। এরশাদবিরোধী আন্দোলনে তখন উত্তাল ঢাকার রাজপথ।

সচিবালয় ঘেরাও কর্মসূচিতে হাজারো মানুষের শ্লোগানে মুখরিত বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকা।

সেই মিছিলেই এক জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন ২৪ বছর বয়সি এক তেজস্বী যুবক নূর হোসেন।

তার বুকে সাদা রঙে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক’।

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার এই সাহসী প্রতিবাদ সে সময় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)