ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোলা ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদক, ভোলা

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৬:২৪ এ এম
ভোলা ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে নারীর স্বর্ণের দুল নিয়ে উধাও

ভোলার বোরহানউদ্দিনে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে পারিবারিক তথ্য ও ছবি সংগ্রহের সময় কৌশলে তার কানের স্বর্ণের দুল খুলে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী ফ্যামিলি কার্ডের কথা বলে বাড়িতে দুই যুবক।

ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে যায়।

নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তারা রোশনা বেগমের পরিবারের বিভিন্ন তথ্য জানতে চায়।

তথ্য সংগ্রহের পর ওই দুই যুবক জানায়, কার্ডের জন্য ‘লাইভ ভেরিফিকেশন’ প্রয়োজন।

এজন্য রোশনা বেগমের ছবি তোলার কথা বলা হয়।

ছবি তোলার সময় দুল ছিনিয়ে পালানোর অভিযোগ:

রোশনা বেগম মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকানোর পরই সুযোগ নেয় ওই দুই যুবক।

অভিযোগ অনুযায়ী, এ সময় তারা তার কান থেকে স্বর্ণের দুল টেনে খুলে নেয়।

ঘটনাটি বুঝে ওঠার আগেই অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ভুক্তভোগী।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাসিন্দা ইলিয়াসসহ কয়েকজন জানান, বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে।

সরকারি সুবিধা বা কোনো কার্ড করে দেওয়ার কথা বলে অপরিচিত কেউ ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

এলাকায় প্রতারক চক্র নিয়ে সতর্কতার আহ্বান::: ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

তার ভাষ্য, এলাকায় বর্তমানে প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। বিভিন্ন কৌশলে এসব চক্র গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

এ ধরনের ঘটনায় সবাইকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)