ঢাকা, বাংলাদেশ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গণতন্ত্রের মানসপুত্র’ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্ম দিন আজ মংগলবার ৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে...রাষ্ট্রপতি ইসরায়েল যুক্তরাজ্যসহ ১২ দেশে অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ, সিরিয়ায় যুদ্ধপরাধ নিয়ে....জাতিসংঘ দরপত্র ছাড়া এনসিটি হস্তান্তরের প্রক্রিয়ায় রাষ্ট্র ঝুঁকির মুখে পড়তে পারে...অধ্যাপক আনু মুহাম্মদ জেলা নাজির অসুস্থ কামরুল ইসলামের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা পরিবারের দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে দ্বীপ জেলা ভোলাকে...নৌপরিবহনমন্ত্রী অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়”....মনিরুজ্জামান মনি টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১,
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের

জেলা নাজির অসুস্থ কামরুল ইসলামের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা পরিবারের

আ জা ডেক্স নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৫ পিএম
জেলা নাজির অসুস্থ কামরুল ইসলামের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা পরিবারের

প্রচণ্ড জ্বর, সর্দি ও শরীর ব্যথায় অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মোঃ কামরুল ইসলাম।

বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছেন। দীর্ঘদিন ধরে সরকারি সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা কামরুল ইসলামের হঠাৎ অসুস্থতার খবরে জেলা প্রশাসন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, তিনি শুধু জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার অর্পিত দায়িত্বই নয়, পাশাপাশি বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বও অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।

কর্মচারীদের অধিকার আদায় ও কল্যাণে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

কামরুল ইসলাম ও তার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।

তারা বলেন, মহান আল্লাহপাক যেন খুব শীঘ্রই তাকে সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।

কামরুল ইসলাম বলেন অসুস্থ হলেই বুঝা যায় সুস্থতা আল্লাহ পাকের কত বড় অশেষ নেয়ামত। তাই পৃথিবীর সমস্ত অসুস্থ মানুষকে আল্লাহপাক সুস্থ করে দেউক আমিন।

অসুস্থতার খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবেগপ্রবণ হয়ে তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।

সহকর্মীরা জানান, কামরুল ইসলাম অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও মানবিক গুণসম্পন্ন একজন কর্মকর্তা। অফিসের কাজের পাশাপাশি তিনি সবসময় সহকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন।

জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। সূত্র : নারায়ণগঞ্জ সংবাদ। 

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)