Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক আজ সিরিয়ার অবস্থিত দুই রুশ সামরিক ঘাঁটি নিয়ে নতুন সমঝোতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
৩৮ দিনে ক্লুলেস হত্যাকান্ডের পিবিআই নারায়ণগঞ্জ

আড়াইহাজার অটোচালক ওয়ালিউল্লাহ হত্যা মূল রহস্য উদ্ঘাটন ২ জন গ্রেফতার

নূরুল আজিজ চৌধুরী নারায়ণগঞ্জ থেকে

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৪:০৯ পিএম
আড়াইহাজার অটোচালক ওয়ালিউল্লাহ হত্যা মূল রহস্য উদ্ঘাটন ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার গ্রুপদী এলাকায় চাঞ্চল্যকর অটোগাড়ি (মিশুক) চালক ওয়ালিউল্লাহ (২০) হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলা শাখা।

এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার, ছিনতাইকৃত মিশুক ও মোবাইল উদ্ধার এবং এক আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

রবিবার ০৯ আগস্ট  দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ অফিসে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তফা কামাল রাসেদ।

জানাযায়, গত ০৫ জুলাই দুপুরে বাবার অসুস্থতার কারণে জীবিকারতাগিদে ওয়ালিউল্লাহ অটোগাড়িটি নিয়ে বের হন।

পরবর্তীতে তার ফোন বন্ধ পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোনারগাঁও থানায় একটি নিখোঁজ জিডি করেন।

একই দিন বিকেলে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামে রাস্তার পাশে নির্জন স্থানে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বাবা মো. হারুন রশিদ গিয়ে ওয়ালিউল্লাহর লাশ সনাক্ত করেন।

দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় গভীর ক্ষত সৃষ্টি করে, বাম চোখ উপড়ে ফেলে এবং পেটে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে অটোগাড়ি ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআই-এর তফসিলভুক্ত হওয়ায় পিবিআই নারায়ণগঞ্জ স্ব-উদ্যোগে তদন্ত ভার গ্রহণ করে এসআই পুলক সরকারকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং নারায়ণগঞ্জ পিবিআই-এর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম)-এর দিকনির্দেশনায় আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ২ আগস্ট রাতে অভিযান চালিয়ে সোনারগাঁও থানা এলাকা থেকে জড়িত আসামি মো. আওলাদ হোসেন (২৬) এবং মো. শাহীন (৩১)-কে গ্রেফতার করে।

আদালত আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ৬ আগস্ট বিকেলে আসামি শাহীনের বসতঘর থেকে নিহতের স্যামসাং মোবাইল ও সিম কার্ড এবং ০৭ আগস্ট রাতে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর এলাকা থেকে ছিনতাই হওয়া অটোগাড়িটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোগাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে বোরদী স্ট্যান্ড থেকে সুলতানশাদী বাজারে যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করে।

পথিমধ্যে আড়াইহাজারের গ্রুপদী গ্রামের নির্জন স্থানে নিয়ে ওয়ালিউল্লাহকে নৃশংসভাবে হত্যা করে গাড়ি ও ফোন ছিনতাই করে নিয়ে গাড়িটি বিক্রি করে দেয়।

০৫ দিনের রিমান্ড শেষে গত ০৮ আগস্ট আদালতে সোপর্দ করা হলে আসামি মো. শাহীন দণ্ডবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই ঘটনায় হত্যাকান্ডের শিকার ওয়ালিউল্লাহ বাবা হারুনউর রশিদ আসামিদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)