Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে

জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা....বস্ত্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১১:১৫ এ এম
জ্বালানি সংকটের মূল কারণ বিগত ১৭ বছরের অব্যবস্থাপনা....বস্ত্রমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য গত ১৭ বছরের চরম অব্যবস্থাপনা এবং আমদানিকৃত গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকে দায়ী করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং নতুন বিনিয়োগ আকৃষ্টের স্বার্থে সরকারকে কিছুটা সময় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (০৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং জবাবদিহিতার মানসিকতা যদি অস্থিমজ্জায় ধারণ করা যায়, তাহলে দেশকে বদলে দেওয়া কঠিন কোনো কাজ নয়।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সরকার তরুণদের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাবে।

জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রচেষ্টা। বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে কিছুটা সময় ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৪টি শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী,

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং সিভিল সার্জন নাসির উদ্দিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)