Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জনপ্রশাসন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে

সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১১:৪৭ এ এম
সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি

চলতি অর্থবছরে আরও ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করতে গঠিত সেলের সপ্তম সভায় এই সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সেলের সভাপতি মো. ইসমাইল জবিউল্লাহ।

০৪ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় উপদেষ্টা বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী প্রদানে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এক হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আগামী চার বছরে শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এর মধ্যে চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, তিন হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধ বিহারের এক হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন উপকারভোগীকে এ সম্মানী দেওয়া হবে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত মোট ১৩ হাজার ৯৪৯ জনকে সম্মানী দেওয়া হয়েছে।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, মাসিক ভিত্তিতে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষকে ও যাজকদের ৫ হাজার টাকা, মুয়াজ্জিন, সেবাইত, বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের ৩ হাজার এবং মসজিদের খাদেমদের ২ হাজার টাকা হারে এ সম্মানী দেওয়া হবে।

এছাড়া বছরে প্রত্যেকে ২ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন। উপকারভোগীর চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ দেওয়া হবে।

সভায় সেলের সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম,

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,

গাইবান্দা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্ম মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং অর্থ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)