Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের....আইনমন্ত্রী স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা"

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ১০:৪৭ এ এম
অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা"

​গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশের উপযোগী টেকসই রাজনৈতিক রূপান্তরের জন্য 'অভ্যুত্থান রক্ষার উপযোগী দল' গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ ০৭ আগস্ট (শুক্রবার) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দ এই রাজনৈতিক প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

​সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা বলেন, "বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতা বারবার বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান ঘটিয়েছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।

কিন্তু দুঃখজনক ঐতিহাসিক সত্য হলো—সেই গণঅভ্যুত্থানের জয় ও অর্জন রক্ষা করার মতো সুসংগঠিত, শক্তিশালী ও যুগোপযোগী রাজনৈতিক দল আমাদের ছিল না।

ফলে বারবার বিজয়ী হয়েও আমরা জনগণের সেই বিজয়ের ফল রক্ষা করতে পারিনি; বারবার পুরোনো মাফিয়াতন্ত্র ও অচলায়তন নতুন রূপে ফিরে এসেছে।"

​নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। প্রতিষ্ঠাকালের প্রথম পর্বে আমরা রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক বয়ান তৈরি করেছি।

কিন্তু আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দ্বিতীয় পর্বের প্রধান অঙ্গীকার হলো—সংস্কারের রাজনীতির পক্ষে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করা।

যেন এবার আর অভ্যুত্থানের পথ ধরে অর্জিত জনগণের রক্তাত জয় হাতছাড়া না হয়।"

​প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসনাত কাইয়ূম।

উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট সুধীজন, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই নতুন প্রত্যয়ের প্রতি সংহতি প্রকাশ করেন এবং অভ্যুত্থানের অর্জন বাস্তবায়নে রাজপথ ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)