Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত

গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি শক্তিশালী হবে....মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৩:৩২ পিএম
গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি শক্তিশালী হবে....মির্জা ফখরুল

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি শক্তিশালী হবে।

তবে কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; গণমাধ্যম, মালিকপক্ষ, সাংবাদিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে।

শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর হলিডে ইন হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কেবল নির্বাচনকেন্দ্রিক একটি ব্যবস্থা হিসেবে দেখলে হবে না; এটি একটি সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতি।

তাই স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে সহনশীলতা, ভিন্নমতের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক চর্চা আরও বিস্তৃত করতে হবে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তার মতে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্রও স্থায়ী ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে পারবে না।

গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, সত্য প্রকাশ করাই সংবাদমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য। সাংবাদিকদের কোনো ধরনের আত্মসেন্সরশিপের মধ্যে না থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রকে টেকসই করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশও জরুরি।

মতপ্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানো গেলে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেও গণমাধ্যম গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)