Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

স্বামী হত্যার বিচার চাওয়ায়, মামলা দিয়ে স্ত্রীকে বাড়ি ঘর ছাড়া করার প্রতিবাদে সংবাদ সম্মেলন বেতন-ভাতা পরিশোধসহ ৪ দফা দাবি নির্যাতিত শিক্ষক-কর্মচারী ফোরামের খিলগাঁওয়ের নন্দীপাড়ায়‘মবের নাটক সাজিয়ে’ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি অভ্যুত্থানের জয় রক্ষার উপযোগী দল গড়ে তোলাই আজকের প্রতিজ্ঞা" মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ,এমপিদের ৫ লাখ....নুরুল হক নুর আগস্টেই অবসরভাতা পাবেন ৭৫ হাজার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি,খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ঠাকূরগাঁও রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৩:২২ পিএম
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৩:৩৩ পিএম
সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

সিলেট-ঢাকা মহাসড়কের সকাল বেলা  ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহতের আরও একজনের মৃত্যু হয়েছে।এই নিয়ে মোট ৯ জনের মৃত্যু হলো। 

আজ শুক্রবার ০৭ আগস্ট সকাল বেলা সিলেট ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থল থেকে আহতদের   সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার এক জনের মৃত্যু হয়।

এ নিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ০৯ জনে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলি ভৈরবীও রয়েছেন।

ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা ও তিতন (২২) মারা গেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই প্রাণ হারান আরও সাতজন। ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড়ের লক্ষ্মীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরীর সোবহানিঘাট এলাকার বাসিন্দা প্রীতম দাশ (২২)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এসপি রেজাউল করিম জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ওভারটেকিংয়ের প্রবণতাই ওসমানীনগরের এই দুর্ঘটনার অন্যতম কারণ। এতে তিন বছরের শিশুসহ নয়জনের প্রাণ গেছে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলে এবং একজন ওসমানী হাসপাতালে মারা গেছেন।

এদিকে ওসমানীনগরের সাংবাদিক কয়েস আহমদ জানান, পুলিশ তাকে জানিয়েছে দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাউলশিল্পী পেহেলি ভৈরবীও নিহত হয়েছেন।

বেলা আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও তালিকা তৈরির কাজ চলছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)