ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ

ব্যারিস্টার রুমিন ফারহানা ‘যাদের জনগণ ভোট দেয়নি, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া :

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১০:৩৫ এ এম
ব্যারিস্টার রুমিন ফারহানা ‘যাদের জনগণ ভোট দেয়নি, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি’

সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনে বিতর্কিত ও ‘দলীয়’ জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার  রুমিন ফারহানা।

বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারের ডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, ‘এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে, যাদের জনগণ ভোট দেয় নাই, ন্যূনতম কোনো জনপ্রিয়তা যাদের নাই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি।’

আওয়ামী লীগ আমলের বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আজকে আলোচনায় এসেছে যে ‘পদই যথেষ্ট আর কোন যোগ্যতার প্রয়োজন নাই’।

ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে।

একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে এই সরকার।’

মাঠ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের অসঙ্গতি তুলে ধরে রুমিন ফারহানা খোলামেলা মন্তব্য করেন, প্রত্যেকটি জেলায় নির্বাচনে পরাজিত কিংবা অপ্রিয় প্রার্থীদের বসিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'যে জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে।

জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে। দলের ন্যূনতম যাদের কোন জনপ্রিয়তা নাই, ভোট পায় নাই, ফেল করেছে কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই।'

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)