ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি বের করতে পারেননি হাসিনা’ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৫ আহত এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম’ নতুন দায়িত্ব পেলেন...স্বরাষ্ট্রমন্ত্রী আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র আদালতে কথা বলার অনুমতি না দেয়ায়...লতিফ সিদ্দিকী হজ টিকিটের মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, আরও সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে....পর্যটন প্রতিমন্ত্রী ২০০৯ সাল থেকে ঢাবির সব নিয়োগ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত সিন্ডিকেটের হঠাৎ করেই যুদ্ধজাহাজ তৈরিতে তোড়জোড় ভারতের হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় বিএনপি ও ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি নেতৃত্বে

হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১২:৩১ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ১২:৪৬ এ এম
হবিগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​

বুধবার ২৯ জুলাই দুপুরে শহরের কেন্দ্রস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন। ​

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়েছে।

সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করেছে, যাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে এবং নতুন রাজনৈতিক শক্তির তোপ সামলাতে না পেরে বিএনপি ও ছাত্রদল হিংসাত্মক পথ বেছে নিয়েছে। ​

সমাবেশে জেলা ও মহানগর এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যথায় সারা দেশে তীব্র গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা। ​

কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুবশক্তি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগরের এবং নারায়গঞ্জ ৪ আসনের এমপিসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)