Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৮:০৪ পিএম
ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগ, আটক ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ফেরি করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার নাসিক ৪ নাম্বার ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারটেক্স পেপার মিলের ভেতরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সরকারি খাবার পানির সাবমার্সিবল (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল।

এ সময় ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে বাবর সেখানে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তিনি কাজে নিয়োজিত চারজন শ্রমিকের কাছে ঝালমুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ও গাঁজা বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মিলের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে।

পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবরকে হেফাজতে নেন।

পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক বাবরের বাবার নাম এলাহিমিয়া। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ফেরি করে মাদক বিক্রর অভিযোগে বাবর নামে একজনকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)