Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার,বিভিন্ন মামলায় আরও ৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৪:৪৯ পিএম
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার,বিভিন্ন মামলায় আরও ৯ জন আটক

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই অভিযানে চুরি মামলার দুই আসামি, বৈষম্যবিরোধী একটি মামলার এক আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জনকে গ্রেপ্তারসহ মোট ১১ জনকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

ওসি এমদাদুল হক আরও বলেন গ্রেপ্তারদের মধ্যে মো. মোতালেব ও মো. মামুন গাজীর কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া চুরি মামলায় মো. ইসলাম ও মো. রাশেদ খান, বৈষম্যবিরোধী মামলায় আসুরা বেগম এবং সিআর ও জিআর ওয়ারেন্টের ভিত্তিতে ফাহিম, দেলোয়ার হোসেন, নাহিদ হোসেন, ইসমাঈল হোসেন, আল আমিন ও জুবায়েদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)