Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির, ৯০ দিনের মধ্যেই ভোট ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন ৪ দেশে ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল রাজনীতি স্বৈরাচারী ব্যবস্থা পুনরুত্থান রোধে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে...আখতার হোসেন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন করেন...সাহাবুদ্দিন অবস্থান বদলের গুঞ্জন,ছাত্রদের বাদ দিয়ে মোদির পক্ষ নিলেন সালমান খান...? ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে...ডা: শফিকুল রহমান’ তিন সরকারের শপথ পড়ানো বিদায়ী রাষ্ট্রপতির যত বিতর্কিত ঘটনা অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, অস্থায়ী দায়িত্ব পালন করবেন স্পিকার অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,দায়িত্ব পালন করবেন....স্পীকার অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে-দাবি এনপিসিবিএল এর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়নগন্জ সিদ্ধিরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে তিন শিশু আহত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৪:৪৪ পিএম
নারায়নগন্জ সিদ্ধিরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে তিন শিশু আহত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় একটি পাগলা (জলাতঙ্কের সন্দেহভাজন) কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছে।

বুধবার ২২ জুলাই সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। আহতরা হলো— জিনিয়া (৩), রবিন (৫) ও রয়েল (৯)। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত জিনিয়ার মা রাবিয়া জানান, তাদের এলাকায় কুকুরটি আগে কখনও দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, এটি অন্য এলাকা থেকে এসেছে। তিনি বলেন, "আমার মেয়ে জিনিয়া চিতই পিঠা কিনতে বাড়ি থেকে বের হয়েছিল।

এ সময় হঠাৎ একটি কুকুর এসে তাকে কামড়ে দেয়। জিনিয়ার চিৎকার শুনে তার এক আত্মীয় ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।"

জিনিয়ার বাবা রাসেল স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক।

একই ঘটনায় পাঁচ বছরের শিশু রবিনকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে তার বড় ভাই রয়েলকেও কুকুরটি কামড়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। রবিন ও রয়েলের বাবা সোহেল। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জে।

বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় ব্যবসায়ী আহমাদুল্লাহর বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত কুকুরটি আটক এবং এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)