ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক....কাদের গনি চৌধুরী মাদক,সহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী কে দেওয়া হয় সচিবালয়ের ১৯ তলায় সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত...স্পিকার সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে....সিইসি স্ত্রীকে সাথে নিয়ে বিদেশে পালানোর চেষ্টা শেখ পরশের এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে, জামিন আবেদন প্রত্যাহার চাই....দীপু মনি ’ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ আন্তর্জাতিক মানবাধিকার আসক ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:৩৬ এ এম
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টির (একাংশ)।

বৃহস্পতিবার ২০ আগস্ট এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার তাকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তারা বলেন, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল দেশের সব রাজনৈতিক দল, মত এবং শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

জাতীয় পার্টির নেতারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্রের সর্বস্তরে সমন্বয় ও ঐক্যের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

একই সঙ্গে তার দায়িত্বকালে বাংলাদেশ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)