Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি...মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর,২০২৫, ০৩:৪৩ পিএম
ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি...মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ আমাকে দেখতে হবে। প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে।

এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারই আসুক জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকলে সেই গুরুত্ব বা শক্তিটা পাই না।

অথবা হাসিনার মতো জোর করে দখল করলে সেটাও সম্ভব হয় না। তাই বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে তাহলে নিঃসন্দেহে এগুলো টপ প্রাইয়োরোটি পাবে এবং ফারাক্কা ও তিস্তা ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, পানির হিৎসা, সীমান্তে হত্যার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিতে চাই। আরও বেশি গুরুত্ব দিতে চাই আমাদের ওপর দাদাগিরি বন্ধ করা। আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছা করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে।

কারণ ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে। তাই আরও বেশি করে আমাদের সহোযোগিতা করা দরকার। কিন্ত দুভার্গজনক মোদি সরকার উল্টো আমাদের বিভিন্ন চাপে ফেলেছেন। সব নিয়ে গেছেন কিন্ত আমাদেরকে বিনিময়ে কিছুই দেননি।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি।

এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)