Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১০:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও শপথবাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এছাড়া গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের চেয়ারম্যান ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।

সভায় বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি ও বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, সেক্রেটারী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব।

সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রায় সকল দফতরের ইঞ্জিনিয়ারগণ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)