ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গ্রামীণ ব্যাংক অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্যে

১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে

আ জা ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে

সারাদেশে গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া ২৩টি ঘটনায় পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। সেখানে আটটি ঘটনা ঘটেছে।

দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তৈরি একটি নোটে এসব তথ্য উঠে এসেছে।

জানা গেছে, যেসব দিনে ব্যাংকের শাখা ও কার্যালয়গুলোতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল।

গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ধর্মঘটের ডাক দিয়েছিল। এরপর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

দুই দিনে ৪৯টি হামলা, এক রাতেই ৩০টি:

গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মোট ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০টি ঘটনা ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে।

এর আগের দিন মঙ্গলবার ঘটেছে ১৯টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা।

এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুধু মাঠপর্যায়ের শাখা কার্যালয়েই নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলা হয়েছে।

এসব কার্যালয়ের মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।

পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের পাশাপাশি আরও সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি বলে অভ্যন্তরীণ নিরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরীক্ষার তথ্য অনুযায়ী, আরও তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন দেওয়া এবং অন্য একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে।

৪৮ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা জিডি হয়নি গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষার তথ্য বলছে, হামলা ও অগ্নিসংযোগের সাতটি ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।

এসবের মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়।

এসব ঘটনার কারণে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে প্রশ্ন তোলা হয়েছে, দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

একই সঙ্গে সারাদেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

পাশাপাশি যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সঠিক তথ্য জানতে নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা অথবা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)