ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ ● গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা-স্বর্ণালঙ্কার লুট ● উনি এখন লাশের অপেক্ষায় আছেন, নিজের দলীয় কর্মীদের লাশ চান ● চট্টগ্রাম খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ ● ইউনিয়ন পরিষদে ভোট ৫ ধাপে প্রকাশ করলেন নির্বাচন কমিশন.....ইসি ● বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাংচুর,স্হানীয় বিএনপির নেতা সেলিম রেজা হাসপাতালে ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখার কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ করা হয়েছে ● সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন ● মৃতদেহ পুড়িয়ে ও বুলডোজার দিয়ে গণহত্যার আলামত নষ্ট করেছে....মিয়ানমার ● নিট কনসার্ট গ্রুপ ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগে শামীম ওসমান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে

শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৯:০২ পিএম
শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ছাত্রলীগের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার।

এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না বলেও জানান নাছির।

তিনি বলেন, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল।

তবে গণতন্ত্রকামী সংগঠন ও শিক্ষার্থীরা সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। একইভাবে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।

নাছির উদ্দীন আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল।

সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনও সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।’

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।’

এসব হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে অভিযোগ করেন তিনি।

রাকিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের কোনও ছাত্র সংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতে ছাত্ররাজনীতিকে কলুষিত করেছেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি কিংবা অনুশোচনা প্রকাশ করেননি; বরং সাধারণ শিক্ষার্থীদের ওপর কীভাবে ককটেল নিক্ষেপ করা যায়, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে।’ বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেন রাকিব।

এ সময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)